
সিলেটে ঝুঁকি বিবেচনা ২০১৯ সালে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা ২১টি ভবন ও মার্কেট ১০ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সিটি করপোরেশন।
রোববার (৩০ মে) সিলেট সিটি করপোরেশন এ তথ্য সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে।
এর আগে সিলেটে কয়েক দফা ভূমিকম্পে নগরীর জিন্দাবাজার এলাকার ৬ তলা বিশিষ্ট একটি ভবন হেলে পড়ে। খবর পেয়ে ভবনটি খালি করার নির্দেশ দেয় প্রশাসন।
রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটে আটবার ভূকম্পন অনুভূত হয়েছে। শনিবার (২৯ মে) সকালে এক ঘণ্টার মধ্যে চার দফা ভূমিকম্প অনুভূত হয়। পরে দুপুরে আরও তিনবার এবং রোববার ভোর ৪টা ৩৫ মিনিটে আরেকবার ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট।
ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, ছোট ছোট ভূমিকম্পের পর বড় ধরনের ভূমিকম্প হতে পারে। আর বড় ধরনের ভূমিকম্প হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে সিলেট।
ভিন্নবার্তা ডটকম/এন