
সাংবিধানিক সব আদালত দ্রুত খুলে না দিলে দেশের বিচার ব্যবস্থা ভেঙে পড়বে। শনিবার (২৯ মে) দুপুরে নিজ বাসভবনে এ মন্তব্য করেছেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, আদালত বন্ধ থাকায় ন্যায় বিচার বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।
তিনি বলেন, বর্তমানে গণপরিবহনসহ সবকিছু খুলে দেওয়া হয়েছে। অথচ বিচার বিভাগ এমন একটা অবস্থায় রয়েছে যে মানুষ বিচার না পেয়ে হতাশার মধ্যে রয়েছে। বিচারের প্রতি যদি মানুষের অনীহা আসে তাহলে দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি হবে।
খন্দকার মাহবুব হোসেন আরও বলেন, কোর্ট ম্যানেজমেন্ট যদি ঠিক করা হয় তাহলে মানুষের ভিড় অনেকাংশে কমে যাবে। আইনজীবীর মাধ্যমে যারা কেবল মামলার আসামি, তারাই হাজিরা দেবেন।
ভিন্নবার্তা ডটকম/এন