1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আমেরিকা যাচ্ছেন কাদের মির্জা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মে, ২০২১ ১০:৫৩ pm

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা আগামী ৯ জুন ডাক্তার দেখানোর জন্য আমেরিকা যাচ্ছেন। তার অবর্তমানে তার স্ত্রী আক্তার জাহান বকুল কোম্পানীগঞ্জ উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগের দেখাশোনা করবেন বলে ঘোষণাও দিয়েছেন কাদের মির্জা।

বৃহস্পতিবার (২৭ মে) বিকেলে বসুরহাট পৌর মিলনায়তনে কোম্পানীগঞ্জ উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগের ঈদ পরবর্তী মিষ্টিমুখ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

কাদের মির্জা বলেন, গত ২২ মে বড় ভাই সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে ঢাকায় দেখা করেছি। তিনি আমার শারীরিক অবস্থা দেখে দ্রুত ডাক্তার দেখানোর পরামর্শ দেন। তাই আমি নিয়মিত রুটিন চেকআপে দেশের বাইরে যাচ্ছি।

তিনি আরও বলেন, গত ৬ মে আমার ডাক্তার দেখানোর নির্ধারিত তারিখ থাকলেও নানা কারণে যাওয়া হয়নি। তাই আগামী ৯ জুন আমি আমেরিকার উদ্দেশে রওয়ানা হয়ে ২৩ জুন আবার দেশে ফিরব।

কোম্পানীগঞ্জ উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে কাদের মির্জা বলেন, আমার অনুপস্থিতে আমার স্ত্রী আক্তার জাহান বকুল আপনাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন। যে কোনো কাজে তাকে আপনারা কাছে পাবেন। তাকে সকল বিষয় বুঝিয়ে দেওয়া আছে।

এ বিষয়ে কাদের মির্জার স্ত্রী আক্তার জাহান বকুল ঢাকা পোস্টকে বলেন, উনি (কাদের মির্জা) শারীরিকভাবে অসুস্থ। গত ৬ মে আমেরিকায় উনার ফলোআপ করানোর তারিখ ছিল। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেবের নির্দেশে আগামী ৯ জুন তিনি আমেরিকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে আগামী ২৩ জুন আবার দেশে ফিরবেন।

তিনি আরো বলেন, কোম্পানীগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছেন। তারা তাদের নিয়মিত কাজ করবেন। আমাকে কোম্পানীগঞ্জ উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগের বিভিন্ন বিষয়ে যোগাযোগ রাখার জন্য বলা হয়েছে।

প্রসঙ্গত, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই। বসুরহাট পৌরসভায় দ্বিতীয় মেয়াদে গত ডিসেম্বরে নির্বাচনের আগে বিভিন্ন ইস্যুতে কথা বলে আলোচনায় আসেন কাদের মির্জা।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ