
বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, চীনের সঙ্গে করোনা টিকা পাওয়ার চুক্তি চূড়ান্ত করা হয়েছে। দেশটির পক্ষ থেকে প্রতি মাসে ৫০ লাখ টিকা পাওয়া যাবে। তিনি আজ সাংবাদিকদের এতথ্য জানিয়েছেন।
এরআগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, চীনা কোম্পানি সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের টিকা আমদানির জন্য শিগগিরই একটি চুক্তি হবে, টিকা নিয়ে চীনের সঙ্গে চুক্তির বিষয়টি ‘অনেক দূর’ এগিয়েছে জানিয়ে মন্ত্রী তখন বলেছিলেন, “আমরা রাশিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। চায়নার সঙ্গেও চিঠিপত্র আদান-প্রদান করেছি। অল্পসময়ের মধ্যে আমরা সিনোফার্মের সঙ্গেও চুক্তিবদ্ধ হতে পারব।”
ভিন্নবার্তা ডটকম/এন