1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সৌদিতে আজান ও ইকামত ছাড়া মসজিদের মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মে, ২০২১ ১:৫৪ pm

সৌদি আরবে মসজিদে মাইক ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আজান ও ইকামাত ছাড়া মসজিদের মাইক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয়। সরকারের ইসলাম বিষয়ক মন্ত্রী আবদুল লতিফ আল শেখ এ সংক্রান্ত এ বিজ্ঞপ্তি জারি করেছেন।

বিজ্ঞপ্তিতে সৌদি আরবের সব মসজিদে শুধু আজান ও ইকামতের সময় লাউড স্পিকারের ব্যবহার সীমাবদ্ধ রাখতে এবং এর আওয়াজ এক তৃতীয়াংশে নামিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে।

আজানকে নামাজের জন্য প্রথম আহ্বান এবং ইকামতকে দ্বিতীয় আহ্বান হিসেবে বিবেচনা করা হয়। ইকামত দ্বারা বোঝানো হয়, ইমাম কিবলামুখী হয়ে নামাজের প্রস্তুতি শুরু করেছেন।

সরকারি বিজ্ঞপ্তিতে একটি হাদিসের বরাত দেওয়া হয়েছে। ওই হাদিসে বলা হয়েছে, ‘তোমাদের প্রত্যেকে নিঃশব্দে তার পালনকর্তাকে ডাকছে। পরস্পরকে কষ্ট দেওয়া উচিত নয় এবং কারও তেলাওয়াত বা প্রার্থনার সময় অন্যদের জোরালো আওয়াজ করা উচিত নয়।’

নতুন এই সিদ্ধান্তের পক্ষে শেখ মোহাম্মদ বিন সালেহ আল ওথামীন ও সালেহ আল ফাওযানের মতো সিনিয়র ইসলামিক স্কলারদের ফতোয়াকে ভিত্তি হিসেবে দেখানো হয়েছে। সেখানেও মসজিদে লাউডস্পিকার কেবল আযান ও ইকামতের জন্য ব্যবহারের কথা বলা হয়েছে। সূত্র: গালফ নিউজ।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ