
আসন্ন বাজেট অধিবেশন উপলক্ষে তিনদিন পরপর এমপি-মন্ত্রীদের করোনা টেস্ট করাতে হবে। দেশে করোনার ভারতীয় ধরন শনাক্ত হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সংসদ। যেসব এমপি মন্ত্রীকে সংসদে যেতে হবে তাদের এই টেস্টের ফলাফল দেখিয়ে সংসদ ভবনে প্রবেশ করতে হবে।
রোববার (২৩ মে) সংসদ ভবনের শপথ কক্ষে একাদশ জাতীয় সংসদের ১৩তম এবং বাজেট অধিবেশন উপলক্ষে প্রস্তুতিমূলক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সংসদের সিনিয়র সচিব জাফর আহমেদ খান বৈঠকে সভাপতিত্ব করেন।
এ বিষয়ে সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া গণমাধ্যমকে বলেন, ‘সবার সুস্বাস্থ্যের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংসদের ক্লিনিক ও মিডিয়া সেন্টারে বরাবরের মতোই করোনা পরীক্ষা করা যাবে।’
ভিন্নবার্তা ডটকম/এন