1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

যুদ্ধবিরতিতে ভরসা নেই হামাসের, গাজায় সতর্ক অবস্থান

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মে, ২০২১ ৪:৫২ pm

ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণা দিলেও, অবরুদ্ধ গাজা ভূখণ্ডে সতর্ক অবস্থানে রয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শনিবারও (২২ মে) গাজার বিভিন্ন স্থানে টহল দিয়েছে হামাসের স্বশস্ত্র যোদ্ধারা।

এরমধ্যেই ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন করে জরুরি সহায়তার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ প্রতিনিধি দল। এদিকে, ইসরায়েলের নারকীয় তাণ্ডবের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন স্থানে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রয়েছে।

শনিবার ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন স্থানে স্বশস্ত্র টহল দেন স্বাধীনতাকামী সংগঠন হামাসের যোদ্ধরা। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল ফের হামলা চালাতে পারে, এমন শঙ্কা থেকেই সতর্ক থাকার কথা জানিয়েছেন সংগঠনের শীর্ষ নেতারা।

এদিন ইসরায়েলের যুদ্ধবিরতিকে নিজেদের বিজয় আখ্যা দিয়ে বিভিন্ন স্থানে উল্লাস করেন হামাস সদস্যরা। সেইসঙ্গে গেলো কয়েকদিনের ইসরালি বর্বরতায় হতাহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কর্মকর্তা লেন হাস্টিংস বলেন, এখানে জাতিসংঘের তত্ত্ববধানের বিভিন্ন এনজিও কাজ করছে। তবে এটা যথেষ্ট নয়। খুব দ্রুত আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।

এদিকে ইসরায়েলের যুদ্ধবিরতির ঘোষণাকে বিজয় হিসেবে উদযাপন করছে জর্ডান, লেবাননসহ মধ্যপ্রাচের বিভিন্ন দেশের সাধারণ মানুষ। শনিবার জেরুজালেমের কাছে শেখ জারেহ’তে বিক্ষোভকারীদের ওপর স্টোন গ্রেনেড নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ