1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পিকআপের ধাক্কায় নিহত ২

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মে, ২০২১ ১২:০২ pm

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে পানবাহী একটি পিকআপভ্যানের ধাক্কায় চালক ও তার সহকারী নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৬টার দিকে উপজেলার জোরারগঞ্জ থানার সামনে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন— পিকআপভ্যানটির চালক মো. তৌহিদ হোসেন ও তার সহকারী মো. রুবেল। তাদের বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলার ভাঙ্গারচর এলাকায়।

মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ইমাম হোসেন হানান, সকাল ৬টার দিকে উপজেলার জোরারগঞ্জ থানার সামনে ঢাকামুখী লেনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে পানবাহী একটি পিকআপভ্যান সজোরে ধাক্কা দেয়।

এতে দুজনই ঘটনাস্থলে নিহত হন। নিহতদের মরদেহ উদ্ধার করে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশকে বুঝিয়ে দেয় হয়েছে। তারা নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠাবে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ