1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বারহাট্টায় বজ্রপাতে কৃষক নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মে, ২০২১ ১১:৪৩ pm

নেত্রকোনার বারহাট্টায় বজ্রপাতে মহরম আলী (৫০) নামক এক কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলার বাউশী ইউনিয়নের দশধার মান্নান্দা তলা গ্রামে শনিবার বেলা আড়াইটার দিকে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসীর বরাত দিয়ে বারহাট্রা থানা পুলিশের ওসি তদন্ত মোঃ এনামূল হক জানায়, মান্নান্দা তলা গ্রামের মৃত হাফিজ উদ্দিনের পুত্র মহরম আলী বেলা আড়াইটার দিকে নিজ বাড়ীতে কাজ করার সময় বৃষ্টি চলাকালে হঠাৎ বজ্রপাতের কবলে পড়েন । পরিবারের লোকজন মহরম আলীকে উদ্ধার করে দ্রুত নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বজ্রপাতে নিহত ব্যাক্তির দাফন কাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারকে ১৫ হাজার টাকা প্রদান করতে বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ