1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

উল্লাপাড়ায় ৫ম শ্রেণির ছাত্রী ধর্ষণ, আটক ২

মির্জা হুমায়ুন, শাহজাদপুর (সিরাজগঞ্জ)
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মে, ২০২১ ১২:০২ am

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে ২ কিশোরকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের চকপাড়া এলংজানী গ্রামের আব্দুল মোতালেবের ছেলে হৃদয় হোসেন (১৭) এবং একই গ্রামের রহমত আলীর ছেলে আরিফুল ইসলাম আরিফ (১৬)। বৃহস্পতিবার গভীর রাতে এদেরকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

উল্লাপাড়া মডেল থানার সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্ষিতা ৫ম শ্রেণির ছাত্রীর মা থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন।

মামলায় তিনি অভিযোগ করেন, উল্লিখিত ২ কিশোর তাদের অপর দুই সহযোগীর সহযোগিতায় তার ১২ বছরের মেয়েকে বেশ কিছুদিন ধরে রাস্তায় উত্ত্যক্ত করছিলেন।

কয়েকদিন আগে ফুসলিয়ে তাকে বাড়ি থেকে নিয়ে গিয়ে তারা ধর্ষন করে। বিষয়টি তার মেয়ে পরিবারের লোকজনকে জানালে তিনি মামলা করার উদ্যোগ নেন। পুলিশ ধর্ষিতার ডাক্তারী পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে বলে জানাগেছে। ধৃত দুই কিশোরকে থানায় জিজ্ঞাসাবাদের পর শুক্রবার সিরাজগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর অবস্থা বিরাজ করছে। ধর্ষিতার পরিবার ও এলাকাবাসী দোষীদের দ্রুত শাস্তি বাস্তবায়নের দাবি করেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ