
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে লবন বোঝাই একটি ট্রাক উল্টে দুলাল (৪৪) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার (২১ মে) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার সোনারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুলাল শেরপুর জেলার শ্রবরদী উপজেলার টাঙ্গরপাড়া এলাকার শেরু মিয়ার ছেলে। তিনি আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত সড়কে চলমান চারলেন প্রকল্পের শ্রমিক ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, বিকেলে সিলেট অভিমুখী একটি লবন বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সোনারামপুর এলাকার সেতু থেকে নিচে পড়ে যায়। এতে সেতুর পাশে কাজ করতে থাকা চারলেন প্রকল্পের শ্রমিক দুলাল ট্রাকটির নিচে চাপা পড়ে তিনি মারা যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ভিন্নবার্তা/এমএসআই