
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার মেন্দীপুর ইউনিয়নের ভাবনীকোনা হাওড় থেকে মঙ্গলবার বিকালে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলার খালিয়াজুরীর ভাবনীকোনা হাওরে মঙ্গলবার দুপুর দুইটার দিকে এক ব্যক্তির গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে খালিয়াজুরী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। ।
খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান জানান, লাশের কোন পরিচয় জানা যায়নি। পরিচয় সনাক্তের জন্য চেষ্টা চালানো হচ্ছে। লাশের ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই