1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ভিড় ঠেলে কর্মস্থলে ফিরছেন ঢাকামুখী যাত্রীরা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মে, ২০২১ ১১:১৪ am

ভিড় ঠেলে ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন ঢাকামুখী যাত্রীরা। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মঙ্গলবার বেড়েছে যাত্রীর চাপ।

এ নৌরুটে ১৬ ফেরি চলাচল করায় যাত্রীদের কোন সমস্যা হচ্ছে না বলে জানান অধিকাংশ যাত্রী।

তবে তারা বলছেন, নিজেদের বাড়ি থেকে বিভিন্ন যানবাহন বদল করে আসায় তাদের বেশি ভাড়া গুনতে হচ্ছে। দূরপাল্লার পরিবহন বন্ধ রাখায় চরম বিপাকে পড়তে হচ্ছে তাদের।

সরেজমিন মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে গিয়ে যাত্রীদের ভিড় দেখা যায়।

অন্যদিকে দেখা যায়, কিছু কিছু ফেরিতে ঢাকাফেরত যাত্রীরা ব্যক্তিগত গাড়ি নিয়ে দেশের বাড়িতে যাচ্ছেন।

কুষ্টিয়া থেকে আসা যাত্রী স্বপন বলেন, করোনার ঝুঁকি জেনেও ঈদে গ্রামে গিয়েছিলাম। গার্মেন্টস খুলে যাওয়ায় পরিবার-পরিজন নিয়ে কর্মস্থলে ফিরছি।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক ফিরোজ শেখ বলেন, যাত্রীদের কর্মস্থলে ফিরতে কোনো রকম যেন ভোগান্তি পোহাতে না হয়; সেজন্য ১৬ ফেরি সার্বক্ষণিক প্রস্তুত রেখে যাত্রী পারাপার করা হচ্ছে বলে জানান ওই কর্মকর্তা।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ