1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

তথ্যচিত্রে শেখ হাসিনার চার দশক; বদলে যাওয়া বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মে, ২০২১ ৭:১৭ pm

আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির উদ্যোগে এবং জয়ীতা প্রকাশনীর সহযোগিতায় ‘শেখ হাসিনার চার দশক: বদলে যাওয়া বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা’ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শন শুরু হয়েছে। ১৬ ও ১৭ মে দুই দিনব্যাপী এই প্রদর্শনী চলবে।

রবিবার রাজধানীর ধানমন্ডির ৩২ নং বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

অনুষ্ঠানে আলোচক হিসেবে সংযুক্ত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ড. মশিউর রহমানের সভাপতিত্বে বঙ্গবন্ধু ভবনপ্রান্ত থেকে সঞ্চালনা করবেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ।

এই তথ্যচিত্র প্রদর্শনীতে ২২০টি বোর্ডে পাঁচ শতাধিক সংবাদচিত্রের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম ও রাষ্ট্রনায়ক হিসেবে তার নেতৃত্বে অপ্রতিরোধ্য উন্নয়ন ও অগ্রযাত্রায় বাংলাদেশের এগিয়ে যাওয়ার ইতিহাস তুলে ধরা হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ