1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দ্রুত দূরপাল্লার বাস চালুর দাবি জানালেন শাজাহান খান

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মে, ২০২১ ১১:১৬ pm

দ্রুত দূরপাল্লার যানবাহন চালুর দাবি জানিয়েছেন প‌রিবহন শ্র‌মিক নেতা ও সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।। ঢাকা মহানগর সড়ক প‌রিবহন শ্র‌মিক ইউ‌নিয়নের ব্যানা‌রের স্বাস্থ্যবিধি মেনে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে দূরপাল্লার পরিবহন চালু সহ পাঁচ দফা দা‌বি‌তে ঈ‌দের দিন সকাল ১০ থে‌কে বেলা ১২টা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি পালন ক‌রেন প‌রিবহন মালিক ও শ্রমিকরা।

সায়েদাবাদ বাস টা‌র্মিনাল ভব‌নের সাম‌নে পূর্ব‌ নির্ধা‌রিত অবস্থান কর্মসূচিতে অংশ নি‌য়ে শাহজাহান খান বলেন, যেভা‌বে মানুষ গ্রা‌মে গেছেন, সেভাবে তারা আবার ফি‌রে আস‌বেন। তা‌দের ঘ‌রে আট‌কে রাখা যাবে না। তাই ফি‌রে আসা যাত্রী‌দের দু‌র্ভোগ কমা‌তে ক‌য়েক‌দি‌নের জন্য হ‌লেও দূরপাল্লার প‌রিবহন চালু করা জরু‌রি।

সাবেক এ মন্ত্রী আরও বলেন, ২০১৪ ও ১৫ সা‌লে সরকারবি‌রোধী‌দের জ্বালাও-পোড়াও আন্দোলনের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশ পরিবহন শ্রমিকরা মাঠে ছিল। ৯৩ জন শ্রমিক প্রাণ হারিয়েছিলেন। ওই সময় এক হাজারের মতো গাড়ি পুড়িয়ে মালিকদের সম্পদ নষ্ট করা হয়েছিল।

ওই সময় প্রণোদনা দিয়েছিলেন এটা আমরা স্বীকার করি। আমরা সরকা‌রের পা‌শে আ‌ছি, আগামী‌তেও থাক‌বো।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ