1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

‘ওদের ঘরে ঘরে ঈদের আনন্দ দিতে’ পাশে দাঁড়ালেন ডিসি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মে, ২০২১ ৩:০৪ pm

রাত্রি দাস, নেত্রকোনা: অভাব অনটনের মধ্য দিয়ে কোন রকমে চলে নেত্রকোনার আটপাড়া উপজেলার ভরতুষি গ্রামের আশ্রয়ন প্রকল্পের ৫০টি পরিবার। হতদরিদ্র ওই সমস্ত পরিবারের দু’বেলা খাবার জুটে না, তাদের সংসারে ঈদ আনন্দ কল্পনা করাই যেন দুঃস্বপ্ন। নেত্রকোনার জেলা প্রশাসক নতুন কাপড় ও ঈদ সামগ্রী নিয়ে পাশে দাঁড়ালেন।

আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের সময় কাটছিল দুশ্চিন্তায়। রাত পোহালেই ঈদ। কিন্তু তাদের টাকা পয়সা নেই ঈদ সামগ্রী কেনার। জেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫০টি পরিবারের মাঝে ঈদের নতুন কাপড় ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে বৃহস্পতিবার বিকেলে আশ্রয়ন প্রকল্পে হাজির হন। তিনি নিজে ও জেলা প্রশাসনের কর্মকর্তারা প্রকল্পের বাসিন্দাদের ঘরে ঘরে কাপড় ও ঈদ সামগ্রী পৌঁছে দেন। নতুন কাপড় ও ঈদ সামগ্রী পেয়ে খুব খুশি নেত্রকোনার আটপাড়ার ভরতুষির আশ্রয়ন প্রকল্পের ৫০টি পরিবারের বাসিন্দারা।

এ সময় জেলা প্রশাসকের সাথে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক মনির হোসেন, আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা, এনডিসি মো. সাইফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনিন চৌধুরী রেখা, স্থানীয় শুনই ইউপি চেয়ারম্যান ছানোয়ার উদ্দিন ছানু প্রমুখ।

আটপাড়া উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার আটপাড়ার শুনই ইউনিয়নের ভরতুষি গ্রামে আশ্রয়ন প্রকল্পে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে উপজেলার বিভিন্ন গ্রামের ভূমিহীন হতদরিদ্র ৫০টি পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া হয়। ওই সমস্ত ঘরে তারা পরিবার পরিজন নিয়ে বসবাস করেন।

আটপাড়ার ভরতুষি গ্রামের আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা আবু চান, হারেছ উদ্দিনসহ প্রকল্পের একাধিক বাসিন্দা বলেন, “আমরা খুব খুশি হয়েছি। আমাদের কোন কাজ কাম নাই। কি করে ঈদ পালন করব ভেবে পাচ্ছিলাম না। এই সময়ে আমরা ঈদ সামগ্রী পেয়েছি, এতে আমাদের খুবই উপকার হয়েছে। আমরা অন্তত ছেলে মেয়েদের নিয়ে ঈদটা করতে পারব।”

নেত্রকোনা জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান বলেন, ঈদ সবার জন্য, ধনী গরীব কোন বিষয় নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে হতদরিদ্র মানুষের জন্য ঈদ সামগ্রী দেওয়া হয়েছে। করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে সবাই যাতে ঈদের আনন্দ উপভোগ করতে পারে এটাই চেষ্টা করা হচ্ছে।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ