1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

চরফ্যাশনে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি ভাংচুর করেছে ব্যবসায়ীরা!

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১ ১:০০ am

ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে উপজেলা নির্বাহী অফিসার এর (ইউএনও) নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের উপর হামলা চালিয়েছে বিক্ষুদ্ধ ব্যবসায়িরা। এতে ভাংচুর করা হয়েছে ইউএনওর গাড়ি। হামলাকারীদের কবল থেকে রেহাই পেতে ইউএনও সহ অন্যরা থানায় গিয়ে আশ্রয় নেন। ১২ মে বুধবার রাত সাড়ে ৮টায় এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৈশ্বিক মহামারী (কোভিড-১৯) করোনা ভাইরাসের কারণে সরকারি নির্দেশনার অনুযায়ী দোকান বন্ধ করতে রাত ৮টায় চরফ্যাশন বাজারে ইউএনও রুহল আমিন নিজেই মাইকিং করেন। মাইকিংয়ের পরও দোকান বন্ধ না করায় পুলিশসহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে নামেন তিনি। ভ্রাম্যমাণ আদালত চরফ্যাশন বাজারের বটতলা সড়কে গেলে বিক্ষুদ্ধ ব্যবসায়িরা মিছিল সহকারে হামলা চালায় এবং এলোপাথারি ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে।

ইউএনও মোঃ রুহুল আমিন সাংবাদিককে জানান, মিছিলকারীরা তার সরকারি গাড়িটি ভাংচুর করেছে। তবে ভ্রাম্যমাণ আদালতে থাকা কেউ আহত হননি। এখন তারা নিরাপদে আছেন। ১৩ মে বৃহস্পতিবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ