1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বনানীতে আগুন: কোটি টাকার সম্পদের ক্ষতি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মে, ২০২১ ১২:১৩ am

আগুনের তাপে ভবনের বাহিরের কাচের থাই গ্লাসগুলো ভেঙ্গে চুরমার হয়ে সড়কের উপর আছড়ে পড়ে। বনানী ১১ নম্বরের ওই ভবনে অগ্নিকাণ্ডের সময় সেখানে থাকা বিভিন্ন অফিসে শতাধিক কর্মীরা জীবন বাঁচাতে সিড়ি ও ছাদ দিয়ে অপর ছাদে লাফিয়ে ভবনের বাইরে চলে আসেন।

আতঙ্কিত হয়ে সবাই সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে ক্ষতিগ্রস্থ ফ্লোরে থাকা আবর্জনা ডার্মিংয়ের কাজ করছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
এদিকে ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠানের কর্মীরা জানান, বৈদ্যুতিক গোলযোগের কারণে ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত ঘটে। আর প্রচণ্ড ধোঁয়া ছড়িয়ে পড়ে। আগুনের ঘটনায় তৃতীয় তলায় থাকা প্রায় কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে বলেও জানান সংশ্লিষ্টরা।

বনানীর ১১ নম্বর সড়কের বহুতল বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় স্যামসাং মোবাইল ফোনের ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান ফেয়ার গ্রুপের অফিস কার্যালয়। মঙ্গলবার (১১ মে) বেলা ১১টা ৪২মিনিটের দিকে বনানী ১১ নম্বর রোডের ওই ভবনে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট চেষ্টা চালিয়ে দুপুর ১২টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, আগুনের পুরো ভবনই কালো ধোঁয়ায় অন্ধকারাচ্ছান্ন হয়ে যায়। এতে ভবনে থাকা মানুষজন অনেক আতঙ্কিত হয়ে পড়ে। লোকজন দৌড়ে ভবনের ছাড়ে উঠে যায়। সেখানে একটি মই দিয়ে বেয়ে পাশের ভবনের ছাদে লাফিয়ে যান আটকে পড়া শতাধিক মানুষ।

স্যামসাং মোবাইল ফোনের ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান ফেয়ার গ্রুপের সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার (বিপণন) মো. কামরুল আহসান বলেন, ফেয়ার গ্রুপের এই প্রতিষ্ঠানটি ভবনের তিনটি ফ্লোর মিলিয়ে অবস্থিত। এই প্রতিষ্ঠানে অন্তত ৩০০ জনবল রয়েছে। ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত ঘটে, সেখানে আমি নিজেও প্রত্যক্ষ ছিলাম।

তিনি বলেন, বৈদ্যুতিক লাইন থেকে স্পার্ক হতে পারে। এতে একটি কম্পিউটারের আগুন ধরে যায়। এরপর বিভিন্ন পয়েন্টে থাকা বৈদ্যুতিক সংযোগে স্পার্ক হতে থাকে। ধীরে ধীরে আগুন বেড়ে যায়। এতেই পুরো ফ্লোরে কালো ধোঁয়ায় ভরে যায়।

তিনি বলেন, আমরা আগুন নেভাতে ফায়ার এক্সটিংগুইশার প্রয়োগ করি। তিনবার প্রয়োগ করেও কোনো কাজ হয়নি।

ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, ভবনের তিন তলায় অধিকাংশই আগুনের পুরে গেছে। সেখানে বেশিরভাইরই ছিলো কম্পিউটার ডেক্স। সেখানে মনিটর, সিপিউ, দামি সব ল্যাপটপ মোবাইল ফোন, প্রিন্টার, স্ক্যানারসহ পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে কোটি টাকার বেশি মালামাল আগুনে ক্ষতিগ্রস্থ হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা জোন-৩ এর উপ-সহকারি পরিচালক মো. নিয়াজ আহমেদ বলেন, আগুনের ঘটনায় প্রচুর ধোয়ার সৃষ্টি হয়েছে। ভবনের তিন তলায় প্রচুর ধোয়া ছিলো। সেজন্য আমাদের ভেতরে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। তেজগাঁও ও বারিধারা ইউনিটের সহযোগীতায় ১২টা ৫৫ মিনিটে আগুন নির্বাপণ সম্ভব হয়।

আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে তিনি বলেন, আমরা মাত্র আগুন নির্বাপণ করেছি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বলা যাচ্ছে না। ক্ষয়ক্ষতি নিরুপণ না করে সঠিক ভাবে বলা সম্ভব হবে না। তবে ঘটনার তদন্ত করে আগুনের সূত্রপাত, কারণ ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত বলা যাবে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ