1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

করোনার ভারতীয় ধরন অতি সংক্রামক, তবে টিকা কাজ করবে: সৌম্যা স্বামীনাথন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মে, ২০২১ ১২:০৫ pm

ভারতে করোনাভাইরাসের নতুন ধরন অতি সংক্রামক হলেও টিকা কাজ করবে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন।

তিনি বলেন, ভারতে করোনাভাইরাসের নতুন ধরন অতি সংক্রামক। এটি দ্রুত ছড়াতে পারে। এই ভয়ঙ্কর পরিস্থিতি সামাল দিতে সবার দ্রুত টিকা নেওয়া জরুরি। খবর আনন্দবাজার পত্রিকার

সৌম্যা বলেন, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের যে ধরন পাওয়া গিয়েছিল, ভারতে পাওয়া ধরনের মধ্যে ওই দুটির বৈশিষ্ট্যই রয়েছে। যার ফলে ভাইরাসটি মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করে দিতে সক্ষম হচ্ছে।

ভারতে করোনার দ্বিতীয় ঢেউ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে যে হারে ভারতে সংক্রমণ বাড়ছে, তা নিয়ে উদ্বিগ্ন ডব্লিউএইচও। ভারতের জন্যই গোটা দক্ষিণ-পূর্ব এশিয়ায় মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে গেছে।

ভারতে এই মুহূর্তে যে দু’টি টিকা পাওয়া যাচ্ছে, তা করোনার এই ধরন মোকাবিলা করতে সক্ষম কিনা জানতে চাইলে সৌম্যা স্বামীনাথন জানান, করোনার ডাবল মিউট্যান্ট ধ্বংস করতে ওই টিকা সক্ষম কি না, সে বিষয়ে এখনও কোনো তথ্য সামনে আসেনি। তবে করোনায় আক্রান্ত হওয়ার পর বড় কোনো অসুখ বা মৃত্যু এড়াতে ভালো কাজ করছে ওই দুটি টিকা।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ