1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

গঙ্গায় লাশের সারি, আতঙ্কে স্থানীয়রা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মে, ২০২১ ৮:৫২ pm

করোনা মহামারির মধ্যে ভারতের বিহারের বক্সার জেলায় গঙ্গায় ভেসে উঠেছে ৪৫ মরদেহ। মরদেহগুলো স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। তারা মনে করছেন, সব করোনা আক্রান্তের মরদেহ। সেগুলোকে সৎকার কিংবা দাহ করতে ব্যর্থ হয়ে গঙ্গা নদীতে ভাসিয়ে দেয়া হয়েছে।

সোমবার (১০ মে) স্থানীয়রা গঙ্গার পাড়ে গেলে মরদেহগুলো দেখতে পায়।

স্থানীয় সরকারের ধারণা, মরদেহগুলো উত্তরপ্রদেশ থেকে ভেসে এসেছে। স্থানীয়রা মৃতদেহগুলো দাহ করার দাবি জানিয়েছে প্রশাসনের কাছে। পুলিশের তরফে জানানো হয়েছে, কীভাবে মৃতদেহ ভেসে এল তা তদন্ত করে দেখা হচ্ছে।

ঘটনাটি আজ সকালে নজরে পড়ে বক্সা জেলার চৌসা গ্রামের বাসিন্দাদের। তারা নদীর পাড়ে লাশগুলো দেখতে পান। সেসময় লাশের পাশে কুকুর ঘুরছিল।

স্থানীয় থানার পুলিশ কর্মকর্তা জানান, মরদেহগুলো উদ্ধার হয়েছে। সেগুলো বিহার নাকি উত্তরপ্রদেশের তা এ মুহূর্তে কিছু বলা সম্ভব হচ্ছে না। তদন্ত করে জানানো হবে।

সূত্র: এনডিটিভি

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ