1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দুই সিটির বাজারগুলোতে চলছে চরম আরাজকতা

শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মে, ২০২১ ৭:২১ pm

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ১৮ কাঁচাবাজারে আগেরমত ক্রেতাদের ভীড় নেই । কারণ বাজারে এসে প্রতিনিয়ত নানা বিড়ম্বনার শিকার হচ্ছে ক্রেতারা। ফলে দিন দিন ক্রেতারা এসব বাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এ বিষয়ে তাদের অভিযোগের শেষ নেই। এতে বেকায়দায় পরেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এ সুযোগে স্থানীয় প্রভাবশালীরা যত্রতত্র গড়ে তুলছে অনুমোদনহীন কাঁচাবাজার।

এসব বাজার থেকে লাখ লাখ টাকা চাঁদা আদায় করছে প্রভাবশালীরা। আর এখান থেকে রাজস্ব হারাচ্ছে সরকার। খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩ এবং উত্তর সিটি করপোরেশনে ৫টি কাঁচাবাজার রয়েছে। এসব বাজার থেকে প্রতিমাসে ভাড়া আদায় করছে দুই সিটি। কিন্তু বাজারগুলো যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করছেন না প্রতিষ্ঠান দুটি। এসব বাজার নিয়ে বিরুদ্ধে নগরবাসীর যেন অভিযোগের শেষ নেই। তাদের মতে, এসব বাজারগুলোতে ঠিকমত প্রবেশ করার মতো রাস্তা নেই। নেই পয়:নিস্কাশনেরও ব্যবস্থা। আর যে রাস্তা রয়েছে তা খানাখন্দ ও সব সময় কাঁদা পানিতে একাকার হয়ে থাকে। শুধু তাই নয় বাজারগুলোর চারপাশে গড়ে উঠছে অসংখ্য দোকান পাট ও হকারদের বাসমান দোকান। এছাড়া, বাজারের আশপাশে সব সময় ময়লা আবর্জনার স্তুপ পড়ে থাকছে। এতে নগরবাসী বাজার করতে এসে প্রতিনিয়ত নানা ভোগান্তি পোহাতে হচ্ছে। সব জেনেও এ বিষয়ে কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নিচ্ছে না।

সরেজমিন দুই সিটির একাধিক কাঁচাবাজারে গিয়ে দেখা গেছে, এসব বাজারগুলোর অবস্থা খুবই বেহাল। ক্রেতারা কোন উপায় না পেয়ে এসব বাজারে আসছে। যারা এসব বাজার থেকে বাজার করছে তারা এসেই নানা ভোগান্তিতে পড়তে দেখা গেছে।

বাজারগুলোর প্রবেশ পথে বৃষ্টি না হলেও সব সময় পানি জমে থাকে। একটু গতিতে চললেই রাস্তার কাদাপানি ক্রেতাদের শরীরে ছিটকে পড়ে। এক কথায় বলতে গেলে ক্রেতারা এসব বাজারে এসে নোংরা অবস্থায় বাসায় ফিরতে হচ্ছে। কারওয়ান বাজার, ফকিরাপুল কাঁচাবাজার, গুলশান কাঁচা মার্কেট, রায়েরবাজার, মোহাম্মদপুর টাউন হল পাকা মার্কেট, কলমিলতা কাঁচাবাজার, মগবাজার কাঁচা বাজার, কাপ্তানবাজার, ঠাটারি বাজারসহ ডিসিসির অধিকাংশ কাঁচাবাজারে ক্রেতারা এসে এভাবে বিড়ম্বনায় পড়ছে। এসব বাজারগুলোতে বাজার করার পরিবেশ না থাকায় ক্রেতারা চরম ক্ষোভ প্রকাশ করেছেন। এরমধ্যে সবচেয়ে খারাপ অবস্থা মানিকনগর কাঁচাবাজারটির। এ বাজারটির প্রবেশ পথের অবস্থা খুবই খারাপ। সামান্য বৃষ্টি হলেই জমে যায় পানি। এতে ক্রেতারা এ বাজারটি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বলে এখানকার ব্যবসায়ীরা জানান।

এদিকে, দুই সিটির কাঁচাবাজারগুলোর এমন অব্যবস্থাপনার সুযোগে স্থানীয় প্রভাবশালীদের সহায়তায় যত্রতত্র গড়ে তোলা হচ্ছে একের পর এক অনুমোদনহীন কাঁচাবাজার। ফলে সরকার এসব বাজার থেকে রাজস্ব হারাচ্ছে। এ কাজে দুই সিটির অসাধু কিছু কর্মকর্তা-কর্মচারি সহায়তা করছে বলে জানা গেছে। এ থেকে মোটা অংকের টাকাও আয় করছে অসাধু কর্মকর্তা ও স্থানীয় প্রভাবশারীরা। সব মিলে নগরীর কাঁচা বাজারগুলোতে চলছে চরম আরাজকতা। এদিকে, রামপুরা, বাড্ডা, খিঁলগাও, আদাবর, মিরপুরসহ বিভিন্ন এলাকার ডিসিসির অনুমোদহীন বাজার বসতে দেখা গেছে।

মিরপুর ১,২ ও আদাবর থানার কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, এ এলাকায় ডিসিসির কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা ও প্রভাবশালীদের যোগসাজসে কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই একের পর এক কাঁচা বাজার গড়ে তোলা হচ্ছে। এ থেকে প্রতি মাসে হাতিয়ে নেয়া হচ্ছে লাখ লাখ টাকা। এসব বাজারের মধ্যে সব চেয়ে বড় বাজার হলো মিরপুর ২ আগারগাঁও গাবতলী বড় বাজার, গাবতলী ভেরিবাধ বাজার, কল্যাণপুর বাজার, পূর্বরামপুরা কাঁচাবাজার। এভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় বাজার স্থাপন করা হচ্ছে। তবে এসবের একটিরও অনুমোদন নেই সিটি কর্পোরেশনের। ডিএসসিসি সূত্রে জানা যায়, নগরীর যে কোন স্থানে কাঁচাবাজারের অনুমোদন নিলে ডিসিসিকে রাজস্ব দিতে হয়।

ফলে স্থানীয় প্রভাবশালীরা অনুমোদন না নিয়েই একের পর এক বাজার নির্মাণ করে যাচ্ছে। এ ক্ষেত্রে রাজস্ব হারাচ্ছে সরকার। নাম প্রকাশে অনিচ্ছুক ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবেরিন বলেন, আমাদের যে কয়টি কাঁচাবাজার রয়েছে তার সবগুলোর অবস্থাই নাজুক এটা সত্য। এসব বাজারে ক্রেতারা এসে নানা ভোগান্তি পোহাচ্ছে এটা অস্বীকার করার কিছু নেই। তিনি বলেন, মূলত এসব বাজার বর্জ্য, প্রকৌশল, সম্পত্তি ও রাজস্ব বিভাগের তত্ত্বাবধায়নে রয়েছে। এতে এক বিভাগের সাথে আরেক বিভাগের সমন্বয় না থাকার এ অবস্থার সৃষ্টি হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একশ্রেণীর দুর্নীতিবাজ কর্মকর্তাদের সহযোগিতায় অনুমোদনহীন বাজার গড়ে তুলা হলেও এ বিষয়ে আমাদের তেমন কিছু করার নেই। কারণ এর পেছনে যারা আছেন তারা সবাই প্রভাবশালী ব্যক্তি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ