1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দূরপাল্লার বাস চালুর দাবি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মে, ২০২১ ১০:০২ pm

দেশে করোনা সংক্রমণ ঠেকাতে সব ধরনের চেষ্টা করছে সরকার। কঠোর লকডাউন ও বিধিনিষেধের মধ্যেও ঈদকে সামনে রেখে ঘরে ফেরা মানুষের ভিড় থেমে নেই। গণপরিবহণ বন্ধ থাকায় গাদাগাদি করে গ্রামে ফিরছে মানুষ আর তাই দেশব্যাপী দূরপাল্লার বাস চালুর দাবি জানিয়েছেন সোনার বাংলা পার্টি।

রোববার (০৯ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে তারা এ দাবি জানান।

সংগঠনটির নেতারা বলেন, নানাভাবে মানুষ গ্রামে ফিরছেন। অনেকেই বিভিন্ন উপায়ে বাড়ি যাচ্ছেন। ফেরিতে শত শত মানুষ গাদাগাদি করে ফিরছেন। তাই দেশব্যাপী গণপরিবহন খুলে দেওয়া উচিত।

মানববন্ধনে সোনার বাংলা পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ হারুন-অর-রশিদ জানান, সরকার করোনা নিয়ন্ত্রণে সারাদেশে বিধিনিষেধ ঘোষণা করেছে। কিন্তু ঈদ উপলক্ষে নাড়ির টানে গ্রামে ফেরা মানুষের যাত্রা থেমে নেই।

মানববন্ধনে বক্তারা বলেন, গণপরিবহন বন্ধ থাকায় পণ্যবাহী ট্রাক, পিকআপ, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন পরিবহনে গাদাগাদি করে মাত্রাতিরিক্ত ভাড়ায় জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষ গ্রামে ফিরছেন। এতে করোনা মোকাবিলা হচ্ছে না। উল্টো তা ছড়িয়ে পড়ার প্রবল আশঙ্কা সৃষ্টি হয়েছে।

তারা বলেন, পরিবহন শ্রমিকরা খুবই দুঃসময় পার করছেন। ঘরে খাবার না থাকায় তারা অনেকেই না খেয়ে আছেন। কিন্তু আমাদের দেখার কেউ নেই। তাই আমরা চাই, দ্রুত ঈদের আগ থেকেই গাড়ি চলাচলের সুযোগ করে দেওয়া হোক।

এর আগে ওবায়দুল কাদের বলেন, ঈদকে সামনে রেখে জনস্বার্থ বিবেচনায় ৬ মে থেকে শর্তসাপেক্ষে গণপরিবহন চালুর সিদ্ধান্ত নেয় সরকার।
জেলার গাড়িগুলো জেলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, এবং কোনোভাবেই জেলার সীমানা অতিক্রম করতে পারবে না। সিটির ক্ষেত্রেও সিটি পরিবহন সিটির বাইরে যেতে পারবে না বলেও জানান মন্ত্রী।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ