1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মানুষের ভিড়ে ধাক্কায় যাত্রী বোঝাই মাইক্রোবাস নদীতে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মে, ২০২১ ৮:৩৫ pm

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে মাগুড়াগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ৫ জন যাত্রী নিয়ে নদীতে পড়ে গেছে। এ সময় ফায়ার সার্ভিস এসে সবাইকে জীবিত উদ্ধার করে।

রোববার (৯ মে) বিকেলে শিবালয় উপজেলার ওই এলাকার ৫নম্বর ঘাটের পন্টুন থেকে মাইক্রোবাসটি পরে দুর্ঘটনা এ ঘটে।

জীবিত উদ্ধারকৃত যাত্রীরা হলেন, মাইক্রোবাসের চালক রিয়াজ হোসেন (৩২), কামরুজ্জামান (৬০), শাহজাহান মন্ডল (২৫), মোহাম্মদ আলিফ (১০)।

ঘাটের একজন যাত্রী শরিফ উদ্দিন বলেন, আমি এখানে দাঁড়িয়ে ছিলাম ফেরিতে উঠবো বলে। এতো মানুষের ভিড়ে গাড়িটিও উঠতেছিলো। এ সময় মানুষের ধাক্কায় গাড়িটি নদীতে পড়ে যায়।

ফায়ার সার্ভিসের দ্বায়িত্বরত ইন্সপেক্টর আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার আনুমানিক বিকেল ৫টার সময় পাটুরিয়া ঘাটের ৫নম্বার পন্টুনে একটি মাইক্রোবাস ব্যাগ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ দুর্ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ফায়ার সার্ভিসের উদ্ধারকারীরা ঘটনা স্থলে পৌঁছে ৫ জনকে জীবিত উদ্ধার করেছে। এখন ডুবে যাওয়া মাইক্রোবাসটি উদ্ধারের চেষ্টা চলছে।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ