1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মানবিক সহায়তায় গরিবের হক নষ্ট করলে কঠোর ব্যবস্থা: পলক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মে, ২০২১ ৫:০০ pm

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, করোনায় বিশ্বের শতবর্ষের ইতিহাসে যখন পুরো পৃথিবীতে অর্থনীতির স্থবিরতা নেমে এসেছে সেসময় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বল্প আয়ের মানুষকে মানবিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছেন। সেই মানবিক সহায়তা বিতরণে গরিবের হক নষ্ট করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

রোববার (০৯ মে) দুপুরে সিংড়া পৌরসভার ৮, ৯ ও ১০ নম্বর ওয়ার্ডের কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফের নগদ অর্থ বিতরণকালে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী পলক আরও বলেন, করোনা দুর্যোগে মানবিক সহায়তা বিতরণে দ্রুততা ও স্বচ্ছতা নিশ্চিতকরণের লক্ষে নির্বাচিত সুবিধাভোগীদের একটি ডিজিটাল কার্ডের কিউআর কোড রিডিংয়ের মাধ্যমে সহায়তা প্রদান করা হচ্ছে। এতে মানবিক সহায়তা বিতরণে স্বচ্ছতা এসেছে এবং মানুষ দ্রুত সেবা পাচ্ছে।

এসময় সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউএনও এম.এম সামিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন সরকার, পৌর সচিব আব্দুল মতিন, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, গোল-ই-আফরোজ সরকারি কলেজের ভিপি সজিব ইসলাম জুয়েল প্রমুখ।

উল্লেখ্য, সিংড়া উপজেলায় সাড়ে ২৪হাজার কর্মহীন পরিবারের মাঝে ৪৫০টাকা করে ১ কোটি ১ লাখ ২৫ হাজার নগদ টাকা বিতরণ করা হচ্ছে।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ