1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

তিন দিন ঝড়-বৃষ্টি বাড়ার আভাস

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মে, ২০২১ ২:০০ pm

গতকাল (৮ মে) সারা দেশের ১৬ অঞ্চলে ঝড়-বৃষ্টি হয়েছে। পটুয়াখালীর খেপুপাড়ায় সবচেয়ে বেশি ৩৭ মিলিমিটার বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।

রোববার (৯ মে) সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজও দেশের সব বিভাগের কিছু কিছু জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে। এছাড়া পরবর্তী ৩ দিনে ঝড়বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।

সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশব্যাপী দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বৃষ্টির দলে দেশের বর্তমান তাপমাত্রা কিছুটা সহনশীল রয়েছে। গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিকে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ