1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মাস্ক না পরার শাস্তি রোদে দাঁড়িয়ে থাকা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মে, ২০২১ ৬:১৪ pm

মাস্ক না পরে মার্কেটে ঘোরাঘুরি করায় বের করে দেওয়া হয় ক্রেতাদের। পাশাপাশি মাস্ক না পরে রাস্তায় বের হওয়ায় শাস্তি হিসেবে রোদে আধা ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয় পথচারীদের। মাস্ক পরতে বাধ্য করা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে শনিবার (৮ মে) চট্টগ্রামের আগ্রাবাদের বিভিন্ন মার্কেটে অভিযান চালায় ডবলমুরিং থানা পুলিশ।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, মাস্ক পরতে বাধ্য করা এবং স্বাস্থ্যবিধি মানতে সচেতনতা সৃষ্টি করতে আজ চট্টগ্রামের আগ্রাবাদের আখতারুজ্জামান সেন্টার, ব্যাংকক সিঙ্গাপুর মার্কেট এবং লাকি প্লাজায় অভিযান চালানো হয়। এ সময় মাস্ক না পরায় অন্তত ১০ জনকে মার্কেট থেকে বের করে দেওয়া হয়।

তিনি বলেন, স্বাস্থ্যবিধি না মানায় কয়েকটি দোকানকে সতর্ক করা হয়। পরে আগ্রাবাদ মোড়ে মাস্ক না পরায় পথচারীদের ৩০ মিনিট রোদে দাঁড় করিয়ে রাখা হয়। মাস্ক ব্যবহার নিশ্চিতে প্রয়োজনে আরও কঠোর হব আমরা। স্বাস্থ্যবিধি না মানলে দোকানও বন্ধ করে দেওয়া হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ