1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মিরপুরে ছুটি বাড়ানোর দাবিতে রাস্তায় গার্মেন্টস শ্রমিকরা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মে, ২০২১ ১:০৬ pm

ঈদের আগে বেতন-বোনাস পরিশোধ, এক সপ্তাহের ছুটি ও বাড়ি যাওয়ার জন্য পরিবহন চালুর দাবিতে আন্দোলনে নেমেছেন মিরপুরের গার্মেন্টস শ্রমিকরা।
শনিবার (৮ মে) সকালে তারা মিরপুর ১৪ নম্বর এলাকায় আন্দোলন শুরু করেন। দুপুর ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকরা মিরপুর ১০ নম্বর বাসস্ট্যান্ডে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন।
আন্দোলনরত শ্রমিকরা বলেন, ঈদের আর মাত্র ৫ দিন বাকি। এখনও আমাদের বেতন-বোনাস দেয়া হয়নি। বন্ধের এক বা দুই দিন দিন আগে বেতন-বোনাস দিলে ঈদের কেনাকাটা করা সম্ভব হবে না।
তারা জানান, ঈদের ছুটি তিন দিন ঘোষণা করা হয়েছে। এ সময়ের মধ্যে পরিবার-পরিজনের কাছে যাওয়া সম্ভব না। সে কারণে ঈদের ছুটির তিন দিনের বদলে সাত দিন করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি ছুটির মধ্যে বাড়ি যেতে গণপরিবহন চালু রাখার দাবিও জানান শ্রমিকরা।
এ আন্দোলনের নেতৃত্ব দেয়া একাধিক শ্রমিক বলেন, আমরা মিরপুরের প্রায় ৩০টি গার্মেন্টসের শ্রমিকরা এক হয়ে আন্দোলনে নেমেছি। দাবি আদায় হওয়া না পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ