1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মোহনগঞ্জে হাত-পা বাধা অবস্থায় যুবকের লাশ উদ্ধার

ভজন দাস, নেত্রকোনা
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মে, ২০২১ ১২:০৮ am

নেত্রকোনার মোহনগঞ্জে পুকুর থেকে শরীরে সিমেন্টের বস্তা ও হাত-পা বাধা অবস্থায় রাজীব নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রাজীব মোহনগঞ্জ পৌর এলাকার দেওথান গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে। সে পেশায় ভাড়াটিয়া মোটর সাইকেল চালক।

উপজেলার সোয়াইর ইউনিয়নের ভাটিয়া গ্রামের শেখ ইসলামের ফিসারির পুকুর থেকে শুক্রবার ১১ টার দিকে খবর পেয়ে হাত-পা বাধা অবস্থায় রেজাউল করিম রাজীবের (২২) লাশ উদ্ধার করেছে মোহনগঞ্জ থানা পুলিশ।

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়,জেলার মোহনগঞ্জের দেওথান গ্রামের ভাড়ায় মোটর সাইকেল চালক রেজাউল ইসলাম রাজীব বুধবার রাত ১১টার দিকে মোহনগঞ্জ থেকে যাত্রী নিয়ে যায়। শুক্রবার সকালে এলাকার লোকজন ভাটিয়া গ্রামের শেখ ইসলামের ফিসারির পুকুর থেকে হাত-পা ও শরীরে সিমেন্টের বস্তা বাধা অবস্থায় লাশ দেখতে পায়।
খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে দুপুরে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বিষয়টি নিশ্চিত করে জানান,ময়না তদন্তের জন্য নিহতের লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভিনন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ