1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

‘ঘুম থেকে উঠে দেখি আমার স্ত্রী ফ্যানের সঙ্গে ঝুলছে’

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৫ মে, ২০২১ ১০:১৯ pm

রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকায় মার্লিন ম্যান্ডেজ (২০) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীর স্বামী ম্যাক্সওয়েল ম্যান্ডেজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ আটক করেছে।

জানা গেছে, বুধবার (৫ মে) সকালে বাসার একটি রুম থেকে ফাঁস দেওয়া মার্লিন ম্যান্ডেজকে উদ্ধার করে তার স্বামী তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। পরে দুপুরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী ম্যাক্সওয়েল ম্যান্ডেজ গণমাধ্যমকে জানান, স্ত্রীর সঙ্গে আমার কোনো ঝগড়া বা কথা কাটাকাটি হয়নি। এক বছর হলো আমরা বিয়ে করেছি। গত ৪০ দিন আগে তার চাচাত বোন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিলেন। এরপর থেকে তিনি ডিপ্রেশনে ভুগছিলেন।

ম্যাক্সওয়েল ম্যান্ডেজ আরও বলেন, আমি একটি মাল্টিন্যাশনাল কোম্পানির পিয়ন পদে চাকরি করি। আমার স্ত্রী গুলশানে ফার্জি ক্যাফেতে চাকরি করেন। আজ (বুধবার) সকাল সাড়ে ১১টায় আমি ঘুম থেকে উঠে তাকে বিছানায় পাইনি। পরে টয়লেটে গেছে কিনা দেখলাম। পরে দেখি আমার মায়ের রুমে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলছে। তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে এলে ডাক্তার জানান তিনি আগেই মারা গেছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া সংবাদমাধ্যমকে বলেন, বাড্ডা থেকে গলায় ফাঁস দেওয়া এক নারীকে এখানে আনার পর মারা গেছেন। মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বাড্ডা থানাকে বিষয়টি জানানো হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ