1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

চেয়ারপারসনের চিকিৎসা নিয়ে দুঃখ প্রকাশ করলেন গয়েশ্বর রায়

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মে, ২০২১ ৬:০০ pm

সাধারণ নাগরিকের মতো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য পরিবারের লোকদের ব্যস্ত থাকতে হয়, এর চেয়ে দুঃখজনক ঘটনা আর কিছু হতে পারে না বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়। মঙ্গলবার (০৪ মে) দুপুরে এক ভার্চুয়াল আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

ভার্চুয়াল আলোচনায় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যিনি (চেয়ারপারসন) রাষ্ট্র পরিচালনায় ছিলেন তার মতো মানুষের চিকিৎসার ব্যাপারে সরকারের কিছু করার নেই আছে শুধু টিটকারি টিপ্পনি। সরকারের কাছে অনুমতি চাইতে হয় বিদেশে যেতে পারবেন কি পারবেন না। সাধারণ নাগরিকের মতো সাধারণ মানুষের মতো, আজকে চিকিৎসার জন্য যদি পরিবারের লোকদের ব্যস্ত থাকতে এর চেয়ে দুঃখজনক ঘটনা আর কিছু থাকতে পারে না।

এদিকে শ্বাসকষ্ট থাকায় বিএনপি চেয়ারপারসনকে অক্সিজেন দেওয়া হচ্ছে। তবে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সকালে শ্রমিক দল আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, সোমবার (৩ মে) রাতে বেগম জিয়ার শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় তাকে সিসিইউতে নেওয়া হয়েছে। এখনো সিসিইউতেই আছেন চেয়ারপারসন। এখন অক্সিজেন দেওয়া হচ্ছে। তিনি এখন স্থিতিশীল আছেন।

খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ফোন করেছেন মির্জা ফখরুল-এমন গুঞ্জন ওঠে সোমবার রাতে। এ ব্যাপারে মোবাইল ফোনে জানতে চাইলে গুঞ্জনটি নাকচ করে দিয়ে তিনি বলেন, বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়ে কোনো আবেদন বা সিদ্ধান্ত নেওয়া হয়নি। তার শারীরিক অবস্থা ফোনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে জানানো হয়েছে।

গত ২৭ এপ্রিল খালেদা জিয়াকে গুলশানের বাসা থেকে রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হাসপাতালের কার্ডিওলজিস্ট ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

চলতি বছরের ১০ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। এরপর থেকে গুলশানের বাসা ফিরোজায় চিকিৎসক টিম গঠন করে অধ্যাপক ডা. এফএম সিদ্দিকীর নেতৃত্বে চিকিৎসা শুরু হয়। করোনা আক্রান্তের ১৪ দিন পার হওয়ার পর আবারও খালেদা জিয়ার নমুনা পরীক্ষা করা হয়; কিন্তু ফল করোনা পজিটিভ আসে। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

ভিন্নবার্তা ডটকম/এন

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ