1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শিশু-কিশোরদের জন্য ফাইজারের টিকা অনুমোদন দিচ্ছে যুক্তরাষ্ট্র

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মে, ২০২১ ২:৫১ pm

যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে ১২ থেকে ১৫ বছর বয়সীদের জন্য ফাইজার-বায়োএনটেকের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিতে যাচ্ছে।

দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদনে স্থানীয় সময় সোমবার এ কথা বলা হয়েছে।

একজন সরকারি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সিএনএনের প্রতিবেদনে বলা হয়, শিশু ও কিশোর-কিশোরীদের জন্য ফাইজার কভিড-১৯ এর টিকার জরুরি ব্যবহারের অনুমোদন চেয়েছে।

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন আগামী সপ্তাহে এর অনুমোদন দেবে বলে ধারণা করা হচ্ছে।

সংস্থাটির অনুমোদনের পর দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র বা সিডিসির উপদেষ্টা কমিটি বৈঠক করে টিকাটি কীভাবে ব্যবহার করা হবে তার সুপারিশ করবে।

টিকা অনুমোদনের নির্দিষ্ট দিনক্ষণ জানাতে অস্বীকৃতি জানিয়েছেন খাদ্য ও ওষুধ প্রশাসনের একজন মুখপাত্র।

তবে তিনি ওয়াশিংটন পোস্ট পত্রিকাকে বলেছেন, ‘যথাসম্ভব দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে আমরা এই অনুরোধ পর্যালোচনার কাজ চালিয়ে যাচ্ছি।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে বর্তমানে ১৬ ও তার বেশি বয়সীদের জন্য ফাইজারের টিকা ব্যবহার করা হচ্ছে। টিকাদানে বিশ্বের অন্যান্য দেশগুলোর চেয়ে এগিয়ে আছে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটি।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ