1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি বাড়ছে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩ মে, ২০২১ ৭:৩২ pm

সুরমা ও কুশিয়ারা ছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চলের সব প্রধান নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ সোমবার উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন ভারতের মেঘালয়, আসাম এবং ত্রিপুরায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার ফলে উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীর পানি আগামী ৪৮ ঘণ্টায় বৃদ্ধি পেতে পারে এবং বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

আরও বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় বাংলাদেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন ভারতের সিকিম ও হিমালয় পাদদেশীয় অঞ্চলে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে উত্তরাঞ্চলের ধরলা ও তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত চাঁদপুরে ৬৮ মিলিমিটার রেকর্ড করা হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ