1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

করোনা হাসপাতাল থেকে ভাড়া নেবে না ডিএনসিসি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩ মে, ২০২১ ৬:০৮ pm

করোনা হাসপাতালের প্রতি মাসের ৭০ লাখ টাকা ভাড়া মওকুফ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, মহাখালী করোনা হাসপাতাল স্থাপনের আগে ২৫৮টি দোকান বরাদ্দ দিয়েও তা বাতিল করা হয়েছে। করোনা হাসপাতালের ভাড়া বাবদ প্রতি মাসে প্রায় ৭০ লাখ টাকা আয় হওয়ার কথা ছিলো। কিন্তু সেই অর্থ আমরা মওকুফ করে দিয়েছি। সোমবার মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে দুটি অ্যাম্বুলেন্স এবং একটি লাশবাহী গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে মেয়র এ কথা বলেন।

মেয়র বলেন, মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানোর জন্য ডিএনসিসি ২৫৮টি দোকান বরাদ্দ দিয়েও তা বাতিল করেছে। সরকারের নিয়ম অনুযায়ী আমাদের ১ লাখ ৮৫ হাজার স্কয়ার ফিটের যে ভবন রয়েছে এই বিল্ডিংয়ের ভাড়াও থাকতে হবে। কিন্তু সেবার কোনো বিকল্প নেই। তাই এই হাসপাতালের যে ভাড়া রয়েছে তাও আমরা মওকুফ করে দিয়েছি।

তিনি আরও বলেন, আমরা আইসিইউর জন্য কোনো অর্থ নিচ্ছি না। আমরা আজ দুটো অ্যাম্বুলেন্স ও একটি লাশবাহী গাড়ি বিনামূল্যে দিলাম। এর রক্ষণাবেক্ষণের জন্য যত খরচ সেটাও আমরা দেব। এর আগে মেয়র আতিকুল ইসলামের সৌজন্যে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে রোগীর সেবা নিশ্চিত করতে দুটি অ্যাম্বুলেন্স এবং একটি লাশবাহী গাড়ি হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহম্মাদ খুরশীদ আলম, হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ