1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ব্যবসায়ীকে গুলি করে হত্যা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩ মে, ২০২১ ১২:৫১ pm

পূর্বশত্রুতার জের ধরে জয়নাল আবেদীন (৩৬) নামে এক চিংড়ি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। কক্সবাজারের পেকুয়া উপজেলায় এ ঘটনায় স্কুলছাত্রীসহ দুজন আহত হয়েছেন।

রোববার রাত ৯টার দিকে পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের ফুলতলা স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত জয়নাল আবেদীন মগনামা ইউনিয়নের আফজালিয়াপাড়ার মৃত নুরুন্নবীর ছেলে। আহত আলী আকবর (৩৮) একই ইউনিয়নের আফজালিয়াপাড়ার মৃত রুস্তম আলীর ছেলে ও রিফা আক্তার একই এলাকার মহিউদ্দিনের মেয়ে।

মগনামা ইউনিয়নের চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম জয়নাল মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে ১০-১৫ জন বোরকা পরিধান করে সশস্ত্র হামলা করে জয়নাল আবেদীনের ওপর। এতে বুকে গুলিবিদ্ধ হয়ে জয়নাল আবেদীন মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়।

এ সময় জয়নালের সঙ্গে থাকা আলী আকবরকেও গুলি করা হয়। এ সময় রিফাকে কুপিয়ে আহত করা হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবেদীন ও আলী আকবরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করেন। চমেকে রাত ১১টার দিকে জয়নাল আবেদীন মারা যান।

এ ব্যাপারে পেকুয়া থানার ওসি সাইফুর রহমান মজুমদার বলেন, এ ধরনের ঘটনায় জড়িতরা কোনোভাবেই ছাড় পাবে না। হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ