1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শিক্ষক-কর্মচারীদের বেতন ব্যাংকে, ঈদ বোনাস শিগগিরই

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২ মে, ২০২১ ৭:৪১ pm

বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন-ভাতার অর্থ ছাড় দেয়া হয়েছে। রোববার (২ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর থেকে এ তথ্য জানানো হয়।

বেতন-ভাতা তোলার শেষ দিন ৮ মে। প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট (emis.gov.bd) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতেও বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের এপ্রিল শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার অর্থ ছাড় দেয়া হয়েছে। নির্ধারিত আটটি ব্যাংকে বেতন-ভাতার অর্থ পাঠানো হয়েছে। আগামী ৮ মে মাসের মধ্যে এই অর্থ তুলতে নির্দেশনা দেয়া হয়েছে শিক্ষক-কর্মচারীদের।

এদিকে দ্রুত সময়ের মধ্যে ঈদ বোনাস দেয়ার প্রক্রিয়া শুরু করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর। শিক্ষক কর্মচারীদের বেতনের ২০ শতাংশ ঈদ উৎসব ভাতা হিসেবে প্রদান করা হবে।

তবে ২০ শতাংশ নয় সহকারী শিক্ষকদের মত বেসিক বেতনের শতভাগ ঈদ বোনাস দাবি করেছেন শিক্ষক নেতৃবৃন্দ। এই জন্য দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করে আসছেন।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ