1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পাহাড়সম রান তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট বাংলাদেশের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২ মে, ২০২১ ২:৫০ pm

অবশেষে ইনিংস ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট দল। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ১৯৪ রান তুলে ব্যাট ছেড়ে দেয় লঙ্কানরা। লিড বাড়িয়ে নিয়েছে ৪৩৬ রান পর্যন্ত। দ্বিতীয় ইনিংসে জয় পেতে ৪৩৭ রানের পাহাড়সম লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।

তবে এই রান তাড়া করতে নেমে টাইগারদের শুরুটা ভালো হয়নি। দলীয় ৩১ রানেই সাজঘরে ফিরে গেছেন তামিম ইকবাল। প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ১ উইকেটে ৫৬ রান। সাইফ হাসান ২৪ ও নাজমুল হোসেন শান্ত ৮ রানে ব্যাট করছেন।

দ্বিতীয় ইনিংসে ভালো বোলিং করেছেন স্পিনার তাইজুল ইসলাম। ৭২ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান এসেছে অধিনায়ক দিমুথ করুনারত্নের ব্যাট থেকে। এছাড়া ধনঞ্জয়া ডি সিলভা ৪১ রান করেছেন। পাথুন নিশাঙ্কা আর নিরোশান ডিকভেলা দুজনই করেছেন ২৪ রান করে।

তাইজুলের ৫ উইকেট ছাড়াও মেহেদী হাসান মিরাজ নিয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ আর সাইফ হাসান।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ