
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তিন দফা দাবিতে নেত্রকোনায় পরিবহন শ্রমিকদের বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে। রবিবার জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের উদ্যোগে পরিবহন শ্রমিকেরা এই বিক্ষোভ করেন।
সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে সকাল সোয়া ১১টার দিকে জেলা শহরের বারহাট্রা রোডের সংগঠনটির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ছোটবাজার, কেন্দ্রীয় শহীদ মিনার,বড়বাজার হয়ে আবার কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে কার্যালয় প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন,জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মো: আদব আলী,যুগ্ম সাধারণ সম্পাদক শিবলি সাদিকসহ অন্যরা।
সমাবেশে গণ পরিবহন চালু, শ্রমিকদের আর্থিক অনুদান, খাদ্য সহায়তার দাবি জানান বক্তারা।
ভিন্নবার্তা ডটকম/এন