
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়া গ্রামে সম্রাট হোসেন (২৬) নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি চুটলিয়াা দক্ষিণ পাড়ার সমীর উদ্দিনের ছেলে। পুলিশ এই হত্যাকান্ডের সাথে তার বন্ধু সবুজ জড়িত বলে সম্রাটের পরিবার অভিযোগ করেছে। গ্রামবাসি জানিয়েছে শনিবার রাত সাসাড়ে দশটার দিকে চুটলিয়া দক্ষিণ পাড়াার জনৈক মন্টু মেম্বারের বাড়ির পাশে সম্রাটের রক্তাক্ত লাশ পড়ে ছিল। তার ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। নিহত হওয়ার ১৫/২০ মিনিট আগে স¤্রাট ও সুবজ তুচ্ছ বিষয় নিয়ে নিকটস্থ একটি চায়ের দোকানে তর্কবিতর্কে লিপ্ত ছিল। এর কিছুক্ষন পর সম্রাটের লাশ মেলে। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খবরের সত্যতা প্রকাশ করে জানিয়েছেন, রাতেই পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ঘটনার পর থেওেক একই গোলাপ হোসেনের ছেলে সবুজ গা ঢাকা দিয়েছে। সবুজ গ্রেফতার হলে হত্যার রহস্য বের হবে বলে পুলিশ জানায়।
ভিন্নবার্তা ডটকম/এন