1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থার দাবি বিএনপিনেতা নজরুলের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১ মে, ২০২১ ৩:৩৩ pm

নভেল করোনাভাইরাসজনিত পরিস্থিতিতে শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। মহান মে দিবস উপলক্ষে আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের এক সমাবেশে তিনি এই দাবি জানান।

এ সময় নজরুল ইসলাম বলেন, ‘আমরা শ্রমিকদের জন্য রেশনিংয়ের দাবি করেছিলাম। এটা নতুন কোনো দাবি নয়, ব্রিটিশ আমল থেকে আছে। আমরা নিজেরা যেসব কারখানায় চাকরি করেছি, সেসব কারখানায় রেশনিং শপ ছিল, ন্যায্যমূল্যে ক্রয়ের দোকান ছিল। সবসময় যদি নাও হয়, করোনার মতো দুর্যোগকালে শ্রমজীবী মানুষের জন্য রেশনিং ও ন্যায্যমূল্যের দোকান করা উচিত, যাতে করে তারা তাদের সীমিত আয়ের মধ্যে পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন করতে পারে।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, ‘যারা এটিকে ন্যায্য মনে করেন, আমি বিশ্বাস করি, শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ এই ব্যাপারে প্রয়োজনীয় ‍উদ্যোগ গ্রহণ করবে। শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের আমরা সবাই আছি, আমরা শ্রমিক দল আছি, জাতীয় শ্রমিক লীগ আছে, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, ট্রেড ইউনিয়ন কেন্দ্র—বহু সংগঠন আছে। আমরা সবাই মিলে একই দাবিতে আন্দোলন করতে পারি, আমরা অতীতে করেছি।’

নজরুল ইসলাম খান বলেন, ‘কোভিড মহামারি চলছে। এই সময়ে মানুষ অনেক কষ্টে আছে, শ্রমিকেরা কষ্টে আছেন, বিভিন্ন পেশার মানুষেরা কষ্টে আছেন। এই সময়ে আন্দোলন-সংগ্রামের কথা বলছি না। আমরা বলছি, এই কোভিডেও সবার প্রতি সমান আচরণ, সবার সমান সুযোগ নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্রকে এই দায়িত্ব পালন করতে হবে। কিন্তু দুর্ভাগ্য, আমাদের স্বাধীনতার ৫০ বছর পরেও ন্যায্য মজুরির দাবি, সময় মতো মজুরির দাবি, অন্যায়ভাবে চাকরিচ্যুতের বিরুদ্ধে প্রতিবাদ এবং রমজানের মধ্যে একটু সময় (কর্মঘণ্টা) কমানোর দাবিতে আন্দোলন করতে গিয়ে আমাদের শ্রমিকদের জীবন দিতে হচ্ছে। এটা প্রত্যাশিত এবং গ্রহণযোগ্য নয়।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘আমরা সম্প্রতি দেখলাম যে, আমাদের ব্যাংকগুলো কর্মকর্তা-কর্মচারীদের জন্য কোভিডে মারা গেলে একটা পরিমাণ নির্দিষ্ট করেছে যে তাঁরা ক্ষতিপূরণ পাবেন। আমরা খুশি হয়েছি যে অন্তত একটা প্রতিষ্ঠানে এ রকম একটা নিয়ম করা হয়েছে। কিন্তু যারা মূল উৎপাদনশীল শ্রমিক, যারা বেশি পরিশ্রম করে, যারা অর্থনীতির চাকাকে সচল রাখে, সেসব শ্রমজীবী মানুষের জন্য একই নিয়ম হবে না কেন? কেন সাংবাদিক বন্ধুদের জন্য একই নিয়ম হবে না, কেন আমার পুলিশ ভাইদের জন্য একই নিয়ম হবে না?’

নজরুল ইসলাম বলেন, ‘কোভিডে মারা গেলে যদি কেউ ৫০ লাখ টাকা পায়, ২৫ লাখ টাকা পায়, অন্যরা কেন কম পাবে, কিংবা পাবে না। স্বাধীন রাষ্ট্রে এই ব্যাপারে নানা রকম নিয়ম থাকবে কেন? বাংলাদেশ ব্যাংক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান যদি তার অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের জন্য যা উচিত মনে করে, রাষ্ট্র সারা দেশের শ্রমিকদের জন্য তা উচিত মনে করবে না কেন? কাজেই আজ এই মে দিবসের সমাবেশ থেকে দাবি করছি, সব শ্রেণির শ্রমিকদের জন্য কোভিডে আক্রান্ত হলে তাদের সুচিকিৎসা এবং মারা গেলে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য যে নিয়ম করা হয়েছে, সেই নিয়ম করা হোক।’

এ সময় শ্রমিকদের ৮ ঘণ্টার কাজের স্বীকৃতি দেওয়া, তাদের ট্রেড ইউনিয়নের অধিকারের নিশ্চয়তার পাশাপাশি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিও জানান নজরুল ইসলাম খান।

জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, শ্রমবিষয়ক সহ-সম্পাদক ফিরোজ-উজ-জামান মোল্লা, শ্রমিক দলের মোস্তাফিজুল করীম মজুমদার, মিয়া মিজানুর রহমান, রফিকুল ইসলাম, সুমন ভুঁইয়া, আমীর খসরু, মিরাজ হোসেন, খন্দকার জুলফিকার মতিন বক্তব্য দেন।

পরে শ্রমিক দলের নেতাকর্মীরা শোভাযাত্রাসহ শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের সমাবেশে অংশ নেন।

ভিন্নবার্তা ডটকম/এন

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ