1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

জাম্বিয়া সফরে যাচ্ছেন সেনাপ্রধান

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১ ৭:৫১ pm

সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এক সরকারি সফরে জাম্বিয়া যাচ্ছেন। জাম্বিয়ার সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল উইলিয়াম শিকাজুইয়ের আমন্ত্রণে আগামীকাল শুক্রবার জাম্বিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন সেনাপ্রধান। তিনি আগামী মাসের ৬ তারিখ দেশে ফিরবেন।

আজ বৃহস্পতিবার বিকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে বাংলাদেশ সেনাবাহিনীর ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সেনাপ্রধান জেনারেল আজিজ। সেনাপ্রধান জাম্বিয়া সেনাবাহিনীর বিভিন্ন সামরিক স্থাপনা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করবেন। তিনি জাম্বিয়ার লুসাকায় অবস্থিত আরাকান ব্যারাকে প্যারেড পরিদর্শন এবং সমাধি সৌধে পুস্পস্তবক অর্পণ করবেন।

বাংলাদেশের সেনাপ্রধান জাম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী, সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান এবং জাম্বিয়া ন্যাশনাল সার্ভিস (জেডএনএস) কমান্ড্যান্ট এর সাথে সৌজন্য সাক্ষাৎ এবং আলোচনায় অংশগ্রহণ করবেন। সাক্ষাতকালে তিনি দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার সম্পর্ক আরো জোরদার এবং পারস্পারিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন।

এছাড়াও সেনাপ্রধান জেনারেল আজিজ জাম্বিয়ার ডিফেন্স সার্ভিস কমান্ড এন্ড স্টাফ কলেজ পরিদর্শন এবং ছাত্র অফিসারদের উদ্দেশে বক্তৃতা দিবেন। সফর শেষে সেনাপ্রধান আগামী মাসের ৬ তারিখ দেশে ফিরবেন।

ভিন্নবার্তা ডটকম/এন

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ