1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন রেলমন্ত্রী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১ ৩:১৪ pm

পঞ্চগড়ের বোদা উপজেলার দুস্থ ও অসহায় ৫০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী বিতরণ করেছেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে ময়দানদীঘি ইউনিয়ন পরিষদ চত্বরে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় রেলমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার গরীবের সরকার। বঙ্গবন্ধুর সারা জীবনের রাজনীতি ছিল, যেন গরীব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফোটানো যায়।

তিনি আরও বলেন, যে মানুষগুলো কষ্ট থাকে, কৃষক-শ্রমিক, সাধারণ খেটে খাওয়া মানুষদের কিভাবে উপকার করা যায়, কিভাবে তাদের পাশে থাকা যায়, কিভাবে তাদের সহযোগিতা করা যায় সেগুলো আমরা দেখছি। জেলার ৪৩টি ইউনিয়নে এভাবে উপহার সামগ্রী দেওয়া হবে।

এ সময় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আলম টবি, নির্বাহী অফিসার সোলেমান আলী, বোদা পৌর মেয়র ওয়াহেদুজ্জামান সুজা উপস্থিত ছিলেন।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ