1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

২৪ ঘণ্টায় ভারতে করোনা শনাক্ত ও মৃত্যুতে রেকর্ড

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১ ২:৪৬ am

করোনা ভাইরাস শনাক্ত ও মৃত্যুতে নতুন রেকর্ড গড়েছে ভারত। গত ২৪ ঘণ্টায় ভারতে আরও ৩ হাজার ২৮৫ জন মারা গেছেন।

আর এ সময় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩ লাখ ৬২ হাজার ৯০২ জন।
মঙ্গলবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে এ তথ্য প্রকাশ করেছে ওয়ার্ল্ডোমিটার।

এর আগে সকালে টাইমস অব ইন্ডিয়া জানায়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সোম থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সময়ে ভারতে ২ হাজার ৭৭১ জনের মৃত্যু হয়েছে। আর এ সময় আক্রান্ত হন ৩ লাখ ২৩ হাজার ১৪৪ জন। গত ২৫ এপ্রিল ২ হাজার ৭৬৭ জনের মৃত্যু হয়।

সবমিলিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৬৫ জনে।

ভারতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরুর পর প্রায় প্রতিদিনই ২ হাজার জনেরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে। একই সঙ্গে প্রতিদিন ৩ লাখের বেশি আক্রান্ত হচ্ছেন।

এদিকে, অক্সিজেন ও সুরক্ষাসামগ্রীর ঘাটতি মোকাবিলায় হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে। দেশটির চিকিৎসা অবকাঠামোতে মহামারির চাপ দেখা দিয়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ