1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

অবৈধভাবেই মুসা ম্যানশনে মজুদ করা হয় কেমিক্যাল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১ ১০:৩৫ pm

অনুমোদন ছাড়াই অতিরিক্ত মুনাফা লাভের আশায় পুরান ঢাকার আরমানিটোলার হাজী মুসা ম্যানশন ভবনের নিচ তলার গোডাউনে বিভিন্ন ধরনের দাহ্য পদার্থ এবং কেমিক্যাল মজুদ করেছিলেন গ্রেফতার আসামি মোস্তাফিজুর রহমান (৪২) ও মোহাম্মদ মোস্তফা ।

সোমবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

এদিকে সোমবার (২৬ এপ্রিল) ভোর ৪টার দিকে বগুড়ার নন্দীগ্রামে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি মোস্তাফিজুর রহমান (৪২) এবং ভোর ৫টার দিকে রাজধানী উত্তরার ১০ নম্বর সেক্টর থেকে এজাহারভুক্ত ৩ নম্বর আসামি মোহাম্মদ মোস্তফাকে (৪৫) গ্রেফতার করে করে র‌্যাব সদর দফতরের গোয়েন্দা দল ও র‌্যাব-১০ এর একটি দল।

সংবাদ সম্মেলনে খন্দকার আল মঈন বলেন, গত ৪ থেকে ৫ বছর ধরে গ্রেফতার ওই দুই আসামি অতিরিক্ত মুনাফা লাভের আশায় স্ব স্ব গোডাউনে বিভিন্ন ধরনের কেমিক্যাল ও দাহ্য পদার্থ মজুদ করেছিলেন। এ জাতীয় কেমিক্যাল মজুদের ব্যাপারে তাদের যথাযথ কর্তৃপক্ষের কোনো অনুমতি ছিল না। এছাড়াও বিষয়টি তারা সংশ্লিষ্ট কাউকে জানাননি।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, তারা প্রায় ৫ থেকে ৭ বছর ধরে কেমিক্যাল ব্যবসার সঙ্গে জড়িত। ওই ভবনের মঈন অ্যান্ড ব্রাদার্স গুদামের মালিক মোস্তাফিজুর রহমান। এদিকে মেসার্স আরএস এন্টারপ্রাইজ কেমিক্যাল গুদামের মালিক মোস্তফা।

তিনি আরও বলেন, আরমানিটোলায় হাজী মুসা ম্যানশন ভবনের নিচ তলায় ১৫ হাজার টাকায় দোকান ভাড়া নিয়েছিলেন মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ মোস্তফা। কেরানীগঞ্জের বাসায় ছিলেন মোস্তাফিজুর। তবে ভবনের দ্বিতীয় তলায় পরিবার নিয়ে বসবাস করতেন মোহাম্মদ মোস্তফা। অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রিল কেটে পালিয়ে যান মোস্তফা। এরপর থেকে তারা আত্মগোপনে চলে যান।

কমান্ডার মঈন বলেন, ভবনের মালিক মোস্তাক পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার দুজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গত ২৩ এপ্রিল রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলার হাজী মুসা ম্যানশনের নিচ তলায় রাসায়নিক/কেমিক্যাল দোকান ও গোডাউন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন। ঘটনাটি বড় আকার ধারণ করায় পুলিশ বাদী হয়ে গত ২৩ এপ্রিল রাত ৯টার দিকে একটি মামলা দায়ের করে। মামলায় আসামিরা করা হয় ভবনের মালিক মোস্তফা আহম্মেদ এবং কেমিক্যাল গোডাউনের মালিকদের। র‌্যাব এ ঘটনার শুরু থেকে ছায়া তদন্ত করছিল।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ