1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

‘জাতীয় উন্নয়ন বাস্তবায়নে মেধাসম্পদ নীতিমালা প্রণয়ন’

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১ ৯:২৫ pm

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, স্বনির্ভর, উন্নত ও টেকসই রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে শিল্প-সাহিত্য-সংস্কৃতিসহ সব ক্ষেত্রেই মেধার বিকাশ নিশ্চিতকরণ ও মেধাস্বত্ব সংরক্ষণের জন্য জাতীয় উদ্ভাবন ও মেধাসম্পদ নীতিমালা-২০১৮ প্রণয়ন করা হয়েছে। এই নীতিমালা জাতীয় উন্নয়ন লক্ষ্যসমূহ বাস্তবায়নে অর্থবহ অবদান নিশ্চিত করবে।

সোমবার (২৬ এপ্রিল) দুপুরে ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২১’ উপলক্ষে ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাসোসিয়েশন বাংলাদেশ (আইপিএবি) আয়োজিত ‘আইপিএ অ্যান্ড এস এম ই’স : টেকিং আইডিয়াস ফর এচিভ এসডিজি’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, জাতীয় উদ্ভাবন ও মেধাসম্পদ নীতিমালা-২০১৮ প্রণয়নে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা, নীতিমালা, কৌশল, আইন ও বাংলাদেশের সাথে সম্পৃক্ত আন্তর্জাতিক চুক্তিসমূহ বিবেচনায় আনা হয়েছে। নীতিমালাটিতে মেধাসম্পদ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং উদ্ভাবন ও সৃজনশীলতা উৎসাহিতকরণের জন্য প্রয়োজনীয় কর্মপরিকল্পনা ও কৌশল নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, জাতীয় মেধাসম্পদ নীতিমালা বাস্তবায়নের জন্য যেসব সময়াবদ্ধ কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো- মেধাসম্পদ অধিকার ব্যবস্থাপনা আধুনিকীকরণের জন্য বর্তমানে বিদ্যমান মেধাসম্পদ সম্পর্কিত অফিসগুলোতে (পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর এবং বাংলাদেশ কপিরাইট অফিস) স্বয়ংক্রিয় সার্ভিস পদ্ধতি চালুর মাধ্যমে অফিসগুলোর স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান উন্নয়ন করা; বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান যেমন : স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য সরকারি ও বেসরকারি গবেষণা, উন্নয়ন এবং উদ্ভাবনী কেন্দ্রের মাধ্যমে মেধাসম্পদ সম্পর্কিত শিক্ষার প্রসার ঘটানো; মেধাসম্পদজনিত আউটরিচ প্রোগ্রাম চালু করা; মেধাসম্পদ সম্পর্কিত সরকারি-বেসরকারি অফিসসমূহের সাংগঠনিক কাঠামোর পুনর্বিন্যাস করা, আইপি অফিসসমূহে স্বয়ংক্রিয় ই-সার্ভিস চালু করা, ন্যাশনাল আইপি ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা, মেধাসম্পদ ফান্ড গঠন, মেধাসম্পদ কৃষ্টির প্রসার ইত্যাদি।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, কপিরাইট ও মেধাসম্পদ নিশ্চিত করার লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইতোমধ্যে জাতীয় প্রয়োজন ও আধুনিক সতত পরিবর্তনশীল বিশ্বব্যবস্থার সঙ্গে সঙ্গতি রেখে কপিরাইট আইন ২০২১ এর চূড়ান্ত খসড়া প্রণয়নপূর্বক মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।

তিনি বলেন, কাজের স্বীকৃতি, নিশ্চয়তা ও পরিবেশ সৃষ্টির জন্য বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত হচ্ছে। এ আয়োজন সমৃদ্ধ করার পাশাপাশি কর্মক্ষেত্রে আমাদের নিরাপত্তা নিশ্চিত করবে, কর্মের পরিধি সুনির্দিষ্টভাবে নির্ধারণপূর্বক কর্মক্ষেত্রকে আরও প্রসারিত করবে।

ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুল আলম মল্লিক এফসি’র সভাপতিত্বে ওয়েবিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের সচিব কেএম আলী আজম ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. বদরুল আরেফীন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. জসিম উদ্দিন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) শরীফা খান। সেমিনারে আলোচনা করেন আইপিএবির মহপরিচালক মো. আজিজুর রহমান, পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদফতরের রেজিস্ট্রার মো. আব্দুস সাত্তার এবং কপিরাইট অফিসের রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরী।

প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক গোলাম মাইনুদ্দিন, সাবেক সিনিয়র সচিব এম শহীদুল হক, বিএসি ইন্টারন্যাশনালের চেয়ারম্যান প্রফেসর ড. এম হারুনুর রশীদ, রফতানি উন্নয়ন ব্যুরোর সাবেক ভাইস চেয়ারম্যান জালাল আহমেদ, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এপিবিএন) মোশাররফ হোসেন বিপিএম, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ড. মো. শহীদুল ইসলাম, এটুআইয়ের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. আবদুল মান্নান ও বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি শহিদ উল মুনীর। ওয়েবিনারটি সঞ্চালনা করেন সাবেক সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ