1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ভারতকে ৮০ মেট্রিক টন অক্সিজেন দিলো সৌদি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১ ১১:৪৭ pm

ভারতে চলছে করোনা ভাইরাসের তান্ডব। তার মাঝে দেশটিতে দেখা দিয়েছে অক্সিজেন স্বল্পতা। অক্সিজেনের চাহিদা মেটাতে সমস্ত রাজ্যের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। অক্সিজেন স্বল্পতার কারণে দেশটিতে অনেক করোনা রোগীর মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে সৌদি আরব ৮০ মেট্রিক টন অক্সিজেন দিয়েছে ভারতকে।

সৌদি আরবে ভারতীয় দূতাবাস তাদের টুইটারে লিখেছে, ভারতে অতিপ্রয়োজনীয় ৮০ মেট্রিক টন তরল অক্সিজেন পাঠাতে আদানি গ্রুপ ও মেসার্স লিনডের সঙ্গে অংশীদার হতে পেরে ভারতীয় দূতাবাস গর্বিত। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়কে তাদের সাহায্য, সমর্থন ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ।

সৌদি গেজেট রোববার (২৫ এপ্রিল) জানিয়েছে, কোভিড-১৯ রোগীদের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের সংকট মোকাবেলায় সহায়তা করতে ভারতে ৮০ মেট্রিক টন তরল অক্সিজেন পাঠিয়েছে সৌদি আরব।

গত তিন দিনে ভারতে ১০ লাখের বেশি মানুষের করোনা ধরা পড়েছে এবং সাড়ে সাত হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। ভারতের হাসপাতালগুলোতে করোনা রোগীদের উপচেপড়া ভিড়। গতকাল দিল্লির একটি হাসপাতালে অক্সিজেন না পেয়ে ২৫ জন করোনা রোগীর মৃত্যু হয়।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ