1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মঙ্গলবার ঢাকায় আসছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী, বৈঠক করবেন সেনাবাহিনী প্রধানের সঙ্গে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১ ৫:২৭ pm

চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গি মঙ্গলবার এক সংক্ষিপ্ত সফরে ঢাকা আসার কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘হ্যাঁ, চীনের প্রতিরক্ষামন্ত্রী ফেঙ্গি আসছেন।’

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ২০১৯ সালের নভেম্বরে চীন সফর করেছিলেন। ২০১৮ সালের ১৯ মার্চ চীনের কংগ্রেসে জেনারেল ফেঙ্গিকে জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়।

বাংলাদেশ সেনা প্রধানের সাথে বৈঠক ছাড়াও রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে চীনের প্রতিরক্ষামন্ত্রী সাক্ষাত করতে পারেন। বাংলাদেশ ও চীন কোভিড-১৯ ভ্যাকসিন সহযোগিতা নিয়ে আলোচনার মধ্যে এই সফর হচ্ছে। এই মাসের শুরুতে ভারতীয় সেনাবাহিনীর চিফ অব আর্মি স্টাফ জেনারেল মনোজ মুকুন্দ নরবানও বাংলাদেশ সফর করেছেন।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ