1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বাংলাদেশে ১০ কোটি টাকা প্রণোদনা দেওয়া তামাশা: গণফোরাম

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১ ৪:৩০ pm

কোভিড-১৯ মহামারিতে গোটা বিশ্ব স্থবির হয়ে গেছে। উন্নত বিশ্বের দেশগুলো করোনা মোকাবিলায় হিমশিম খাচ্ছে। সেখানে বাংলাদেশ সরকার করোনা নিয়ে মিথ্যাচার করে দেশের মানুষকে ভয়াবাহ পরিস্থির মধ্যে ঠেলে দিয়েছে।

বৃহস্পতিবার গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু, সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী অধ্যাপক ড. আবু সাইয়িদ এবং গণফোরাম এর মূখপাত্র এডভোকেট সুব্রত চৌধুরী এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন।

করোনায় সরকার ঘোষিত ১০ কোটি টাকা প্রণোদনার সমালোচনা করে বিবৃতিতে আরও বলা হয়, লকডাউনের নামে নিম্নবিত্তদের জীবন দুর্বিষহ করে ফেলছে সরকার। বাংলাদেশে ১০ কোটি টাকা প্রণোদনা দেওয়া তামাশার শামিল। কারণ এই দেশের বহু সংখ্যক লোক দারিদ্রসীমার নিচে বসবাস করে। গত বছরে সরকারের দেওয়া প্রণোদনার ১০ হাজার কোটি টাকার সিংহ ভাগ চলে গিয়েছিল বর্তমান সরকারের নেতা কর্মীদের পেটে। সাধারণ মানুষের কাছে পৌছায় নাই।

এভাবে দেশের নিম্নবিত্ত মানুষদের কষ্ট না দিয়ে, তাদের জন্য ত্রাণের যথাযথ ব্যবস্থা করে লকডাউন কার্যকর না করলে তাদের কখনোই ঘরে আটকে রাখা যাবে না।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ