
তীব্র তাপদাহে নাগরিক জীবন ওষ্ঠাগত। তাই বৃষ্টির অপেক্ষায় ছিল নগরবাসী। অবশেষে সেই স্বস্তির বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী। বুধবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীতে শুরু হয় ধূলিঝড় ও তারপর শুরু হয় বৃষ্টি।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, এর বর্ধিতাংশ অবস্থান করছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত।
তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এ সময় ঢাকায় পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার।
শুক্রবার নাগাদ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে এবং তাপমাত্রা বাড়তে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার সামান্য পরিবর্তন হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ