1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিশিষ্ট ব্যবসায়ী রকিবুল আলম দিপু’র মায়ের জানাজা সম্পন্ন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২১ এপ্রিল, ২০২১ ৬:১০ pm

ভিন্নবার্তা প্রতিবেদক: দেশের বিশিষ্ট ব্যবসায়ী, এস এস রহমান গ্রুপের চেয়ারম্যান রকিবুল আলম দিপু’র শ্রদ্ধেয়া মা রাকিবা পারভীন এর জানাজা সম্পন্ন হয়েছে। আজ বাদ আসর গেন্ডারিয়া জামে মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ীসহ হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমাকে দফন করা হয়েছে।

এর আগে আজ ২১ এপ্রিল সকাল ৭টায় ইন্তেকাল করেছেন রাকিবা পারভীন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি বেশ কিছুদিন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্ট এ ছিলেন।

মরহুমা রাকিবা পারভীন মৃত্যুকালে দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ব্যবসায়ী রকিবুল আলম এর এক ভাই ও বোন অস্ট্রেলিয়ায় বসবাস করেন।

এদিকে রকিবুল আলম দিপু দ্বিতীয় বারের মত করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। বিশিষ্ট এই ব্যবসায়ীর পারিবারিক সূত্রে এসব তথ্য জানা গেছে।

মরহুমা রাকিবা পারভীনের রূহের মাহফিরাত কামনা করে বন্ধু-বান্ধবসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ছেলে জনাব রকিবুল আলম দিপু। মহান আল্লাহ তায়ালা যেনো মরহুমাকে জান্নাতুল ফিরদাউসের নসিব করে এই প্রার্থনা করেন তিনি। এছাড়া তাঁর পরিবারের পক্ষ থেকেও দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করা হয়েছে।

এদিকে বিশিষ্ট এ ব্যবসায়ীর সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে অনলাইন নিউজ পোর্টাল ভিন্নবার্তা ডটকম পরিবার। অপরদিকে মহান আল্লাহ যেনো তাঁর মায়ের ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতের মেহমান বানিয়ে নেন এই দোয়াও করা হয় ভিন্নবার্তা ডটকম পরিবারের পক্ষ থেকে।

বিশিষ্ট এই ব্যবসায়ীর মায়ের মৃত্যুকে ব্যবসায়ী মহল গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ