1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

চাদের প্রেসিডেন্টের মৃত্যু নিয়ে সন্দেহ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২১ এপ্রিল, ২০২১ ১:০০ pm

৩০ বছর ক্ষমতায় থেকে চাদের প্রেসিডেন্ট মারা গেলেন যুদ্ধক্ষেত্র পরিদর্শনে গিয়ে৷ সোমবারই টানা ষষ্ঠবারের মতো আফ্রিকার দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ইদ্রিস দেবি৷ যে যুদ্ধক্ষেত্রে দেবির মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে, সেটি প্রত্যন্ত অঞ্চল হওয়ায় এ খবর নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি৷ মঙ্গলবার চাদের সেনাবাহিনীর এক মুখপাত্র প্রেসিডেন্টের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন৷

দেশটির উত্তরাঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধরত সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে আহত হন বলে জানিয়েছেন মুখপাত্র৷

দেবির দলের পক্ষ থেকে জানানো হয়েছে, পার্শ্ববর্তী লিবিয়া থেকে আক্রমণ করা ‘সন্ত্রাসীরা’ একটি সীমান্ত চৌকিতে হামলা চালায়৷ মরুভূমির মধ্য দিয়ে তারা রাজধানী এনজামেনার দিকে বেশ কয়েকশ কিলোমিটার এগিয়েও যায়৷ সেনাবাহিনীর দাবি এই যুদ্ধে বিদ্রোহীরা পিছু হঠতে বাধ্য হয়েছে এবং তিন শতাধিক বিদ্রোহী মারা গেছে৷

অন্তর্বর্তীকালীন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ
সেনাবাহিনীর মুখপাত্র আজেম বার্মেন্দাও আগোনা টিভিতে প্রেসিডেন্টের মৃত্যু সংবাদ ঘোষণা করেন৷ চারপাশে দাঁড়িয়ে থাকা অন্য সেনা কর্মকর্তাদের তিনি অন্তর্বর্তীকালীন জাতীয় কাউন্সিল হিসেবে পরিচয় করিয়ে দেন৷

এই কাউন্সিল দেড় বছর ক্ষমতায় থাকবে বলে জানানো হয়েছে৷ কাউন্সিলের প্রধান হিসেবে থাকছেন দেবির ৩৭ বছর বয়সি ছেলে মাহামাত ইদ্রিস দেবি ইটনো৷ স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে দেশটিতে কারফিউ ঘোষণার কথাও জানান মুখপাত্র৷

মৃত্যু নিয়ে সন্দেহ
যে যুদ্ধক্ষেত্রে দেবির মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে, সেটি প্রত্যন্ত অঞ্চল হওয়ায় এ খবর নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি৷ তবে কিছু বিদেশি পর্যবেক্ষক কিভাবে একজন রাষ্ট্রপ্রধান এভাবে মারা যেতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন৷ তারা বলছেন, এর ফলে তার নিরাপত্তা দল নিয়েও প্রশ্ন উঠছে৷

১৯৯০ সাল থেকে আফ্রিকার দেশ চাদের প্রেসিডেন্ট ইদ্রিস দেবি৷ আফ্রিকার সবচেয়ে দীর্ঘ সময় ধরে রাষ্ট্রক্ষমতায় থাকা ব্যক্তিদের মধ্যেও একজন তিনি৷

১১ এপ্রিলের নির্বাচনে ৭৯ শতাংশ ভোট পান দেবি৷ সাহেল অঞ্চলে বিভিন্ন জঙ্গী গোষ্ঠির তৎপরতার বিরুদ্ধে ফরাসি নেতৃত্বাধীন অভিযানের অন্যতম শক্তি ছিলেন তিনি৷ গত আগস্টে দেশটির পশ্চিমে জিহাদিদের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনার পর চাদের ন্যাশনাল অ্যাসেম্বলি দেবিকে দেশটির প্রথম ফিল্ড মার্শাল ঘোষণা করে৷
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ